সোনারগাঁও প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ে পানামনগর পরিদর্শনে আসা ঢাকাস্থ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ফটো সাংবাদিকদের সংগঠন সাটার ক্রাফট একাডেমির সাংবাদিকদের পরিচ্ছন্ন ও সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছে বিডি ক্লিন সোনারগাঁও।

শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১০ টায় সোনারগাঁও পৌরসভার পানামনগরে ঢাকাস্থ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ফটো সাংবাদিকদের অংশগ্রহণে আয়োজিত এ কর্মসূচিতে স্বেচ্ছাসেবীরা পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার শপথ পাঠ করান।
সাটারক্রাফ্ট অ্যাকাডেমি'র ফটোওয়াক ও সোনারগাঁও ভ্রমণ কমিটি–২০২৬ আহবায়ক হক মাওলা বলেন, পরিচ্ছন্নতা শুধু ব্যক্তিগত দায়িত্ব নয়, এটি আমাদের সামাজিক ও জাতীয় দায়িত্ব। নিজের আঙিনা থেকে শুরু হোক পরিচ্ছন্নতার অভিযান।

এসময় বিডি ক্লিন নারায়ণগঞ্জ জেলার সমন্বয়ক কামরুজ্জামান রানার উদ্যোগে বিডি ক্লিনের পক্ষ থেকে সাটার ক্রাফট অ্যাকাডেমির অর্ধশতাধিক সদস্যদের ফুলেল শুভেচছা জানানো হয়েছে। পরবর্তীতে তারা বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন, পানামনগর ও মেঘনা নদী পরিদর্শন করেন।