সোনারগাঁ প্রতিনিধি মোঃ অহিদুল্লাহ্:
জাতীয় দৈনিক কালের সমাজ পত্রিকার অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী পেরিয়ে নবম বর্ষে পদার্পণ উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জমকালো আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় সোনারগাঁ উপজেলার উদ্ধবগঞ্জ বাজার এলাকায় সেবাজের অফিসে পত্রিকাটির সোনারগাঁ উপজেলা প্রতিনিধি মোঃ অহিদুল্লাহর উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে কেক কাটা, শুভেচ্ছা বিনিময় ও আনন্দঘন পরিবেশে পত্রিকাটির নবম বর্ষে পদার্পণ উদযাপন করা হয়। এ সময় উপস্থিত অতিথিরা দৈনিক কালের সমাজের উত্তরোত্তর সাফল্য, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং দেশ ও মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আতাউর রহমান।
এ ছাড়া উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ, যুবদল নেতা রাকিব হাসান ও বাবুল হোসেন, সোনারগাঁ মিডিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সাংবাদিক সামির সরকার সবুজ, সাংবাদিক ফজলে রাব্বি সোহেল,সাংবাদিক এরশাদ হোসেন অন্য, সাংবাদিক কামরুজ্জামান রানা,সেবাজ এর চেয়ারম্যান সাব্বির হোসেনসহ স্থানীয় রাজনৈতিক ও সাংবাদিক অঙ্গনের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ। একটি সংবাদপত্র সমাজের নানা অসংগতি তুলে ধরার পাশাপাশি সাধারণ মানুষের অধিকার, সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দৈনিক কালের সমাজও বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে আরও এগিয়ে যাবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তাঁরা।
অনুষ্ঠানের শেষপর্বে অতিথিরা একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং দৈনিক কালের সমাজের উত্তরোত্তর সমৃদ্ধি ও সাফল্য কামনা করেন। আনন্দঘন পরিবেশে কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন শেষ হয়।