1. admin@matrikantha24.com : admin :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সোনারগাঁ-গুলিস্তান রুটে বিআরটিসির এসি বাস সার্ভিস চালু, যাত্রীসেবায় নতুন সংযোজন সোনারগাঁওয়ে ফটো সাংবাদিকদের পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার শপথ পাঠ করালেন বিডি ক্লিন স্বেচ্ছাসেবীরা সুবিধাবঞ্চিত শিশুদের স্বপ্ন পূরণে নতুন উদ্যোগ, দিনাজপুরে উদ্বোধন হলো ‘আনন্দ মহল’ অনাথ আশ্রম পিরোজপুর ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শহিদ সরকারের ভাই বৈষম্যবিরোধী হত্যা মামলায় গ্রেপ্তার, রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন ক্ষমতা নয়, জনগণের সেবক হতে চান শাহজালাল শ্রমিকদের নিরাপত্তায় কাঁচপুরে বিএনপির টানা অবস্থান কর্মসূচি, যা বললেন নেতা আব্দুল মোমেন খান সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ১২ জন গ্রেফতার প্রবাসের মাটিতে শেকড়ের টান! লন্ডনে মুন্সিগঞ্জ-বিক্রমপুরবাসীর মিলনমেলা, সম্প্রীতি ও সৌহার্দ্যের অনন্য বন্ধন সোনারগাঁয়ে দৈনিক কালের সমাজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, কেক কেটে আনন্দ-উৎসব সাভার-আশুলিয়ায় মাদকবিরোধী অভিযানে সক্রিয় ডিবি

সোনারগাঁ-গুলিস্তান রুটে বিআরটিসির এসি বাস সার্ভিস চালু, যাত্রীসেবায় নতুন সংযোজন

  • প্রকাশের সময় : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ৬৩৭ বার পঠিত

সোনারগাঁ প্রতিনিধিঃ

যাত্রীসেবার মান উন্নয়ন ও যাতায়াত ব্যবস্থাকে আরও আরামদায়ক করতে সোনারগাঁ থেকে রাজধানীর গুলিস্তান পর্যন্ত চালু করা হয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) এসি বাস সার্ভিস। আজ থেকে আনুষ্ঠানিকভাবে এ বাস সার্ভিসের যাত্রা শুরু হয়েছে।

এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে নতুন এই পরিবহন সেবার সার্বিক সফলতা ও কল্যাণ কামনা করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনারগাঁ থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, যুবদল নেতা রাকিব হাসান, পৌর বিএনপি নেতা হারুন অর রশিদ মিঠু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ ছাড়া স্থানীয় আলেম সমাজের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

দোয়া ও মোনাজাত শেষে আমন্ত্রিত অতিথিরা নতুন এই বাস সার্ভিসের গুরুত্ব, যাত্রীসেবার মানোন্নয়ন এবং সোনারগাঁয়ের মানুষের যাতায়াত সুবিধা নিয়ে নিজেদের মূল্যবান মতামত তুলে ধরেন। এ সময় তাঁরা আশা প্রকাশ করেন, সোনারগাঁ-গুলিস্তান রুটে বিআরটিসির এসি বাস সার্ভিস চালুর ফলে যাত্রীদের দীর্ঘদিনের যাতায়াত ভোগান্তি কিছুটা হলেও লাঘব হবে এবং রাজধানীর সঙ্গে যোগাযোগ আরও স্বাচ্ছন্দ্যময় হবে।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রতিষ্ঠানের পরিচালক মশিউর রহমান শান্ত সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি  পরিবহন’-এর সার্বিক মঙ্গল, উন্নতি ও সফলতা কামনায় সকলের কাছে দোয়া প্রত্যাশা করেন।

সংশ্লিষ্টদের প্রত্যাশা, নতুন এই এসি বাস সার্ভিস সোনারগাঁয়ের সাধারণ যাত্রীদের জন্য নিরাপদ, আরামদায়ক ও মানসম্মত যাতায়াতের নতুন সুযোগ তৈরি করবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ © মাতৃকণ্ঠ ২৪
Theme Customized By Shakil IT Park