1. admin@matrikantha24.com : admin :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সুবিধাবঞ্চিত শিশুদের স্বপ্ন পূরণে নতুন উদ্যোগ, দিনাজপুরে উদ্বোধন হলো ‘আনন্দ মহল’ অনাথ আশ্রম পিরোজপুর ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শহিদ সরকারের ভাই বৈষম্যবিরোধী হত্যা মামলায় গ্রেপ্তার, রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন ক্ষমতা নয়, জনগণের সেবক হতে চান শাহজালাল শ্রমিকদের নিরাপত্তায় কাঁচপুরে বিএনপির টানা অবস্থান কর্মসূচি, যা বললেন নেতা আব্দুল মোমেন খান সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ১২ জন গ্রেফতার প্রবাসের মাটিতে শেকড়ের টান! লন্ডনে মুন্সিগঞ্জ-বিক্রমপুরবাসীর মিলনমেলা, সম্প্রীতি ও সৌহার্দ্যের অনন্য বন্ধন সোনারগাঁয়ে দৈনিক কালের সমাজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, কেক কেটে আনন্দ-উৎসব সাভার-আশুলিয়ায় মাদকবিরোধী অভিযানে সক্রিয় ডিবি কে এই মোমেন শিকদার ও সোহেল গং,কোথায় তাদের খুটির জোর? বাবার আদর্শকে ধারণ করে সনমান্দী ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়তে চান বিউটি আক্তার

পিরোজপুর ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শহিদ সরকারের ভাই বৈষম্যবিরোধী হত্যা মামলায় গ্রেপ্তার, রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ৮ বার পঠিত

সোনারগাঁ প্রতিনিধি:

  1. নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় থাকা শহিদ সরকারের আপন ভাই আসাদ সরকার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংশ্লিষ্ট হত্যা মামলায় গ্রেপ্তার হয়েছেন। তিনি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মধ্যে নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

অন্যদিকে, আসাদ সরকারের বড় ভাই শহিদ সরকার বর্তমানে নিজেকে বিএনপির নেতা হিসেবে পরিচয় দিয়ে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন প্রত্যাশা করছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তবে তাঁর রাজনৈতিক অতীত ও পারিবারিক রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, পেশায় দলিল লেখক শহিদ সরকারের বিরুদ্ধে অতীতেও একাধিক জালিয়াতির অভিযোগ উঠেছে। সম্প্রতি তাঁর বিরুদ্ধে নতুন করে একটি জালিয়াতির অভিযোগ সামনে এলে তিনি সাংবাদিকদের ডেকে নিজের অবস্থানের পক্ষে বক্তব্য দেন এবং অভিযোগ থেকে নিজেকে নির্দোষ প্রমাণের চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে।

এদিকে, স্থানীয় রাজনৈতিক অঙ্গনে শহিদ সরকারের অতীত রাজনৈতিক অবস্থান নিয়েও আলোচনা রয়েছে। অভিযোগ রয়েছে, বিভিন্ন সময়ে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতাকর্মীদের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা ছিল। রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তনের সঙ্গে সঙ্গে তাঁর রাজনৈতিক পরিচয়ও পরিবর্তিত হয়েছে বলে দাবি স্থানীয়দের।

এখন তিনি বিএনপির নেতা হিসেবে পরিচিতি পাওয়ার পাশাপাশি দলীয় সমর্থন প্রত্যাশা করছেন। তবে স্থানীয় বিএনপির একাংশের প্রশ্ন, বিগত ১৭ বছর দলের কঠিন সময়ে যাঁর রাজনৈতিক ভূমিকা বা সাংগঠনিক অবদান দৃশ্যমান ছিল না, তিনি এখন কীভাবে দলীয় সমর্থন প্রত্যাশা করছেন?

সর্বশেষ তাঁর আপন ভাই আসাদ সরকারের গ্রেপ্তারের ঘটনায় বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। একটি পরিবারের রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে প্রশ্ন তুলে স্থানীয়দের কেউ কেউ জানতে চাইছেন, আওয়ামী লীগ ও জাতীয় পার্টির সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগ থাকা পরিবারের সদস্য হয়েও শহিদ সরকার কীভাবে বিএনপির দলীয় সমর্থন প্রত্যাশা করছেন?

তবে শহিদ সরকারের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলোর সত্যতা এবং তাঁর রাজনৈতিক অবস্থান সম্পর্কে সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য পাওয়া গেলে তা-ও গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হবে।

এখন স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনার বিষয়—পিরোজপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে দলীয় সমর্থন পাওয়ার ক্ষেত্রে শহিদ সরকারের অতীত রাজনৈতিক ভূমিকা ও বর্তমান অবস্থান কতটা প্রভাব ফেলবে?

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ © মাতৃকণ্ঠ ২৪
Theme Customized By Shakil IT Park