1. admin@matrikantha24.com : admin :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাবার আদর্শকে ধারণ করে সনমান্দী ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়তে চান বিউটি আক্তার সোনারগাঁয়ে কোম্পানির গাড়িতে মাদক বহনের অভিযোগ, চীনা প্রতিষ্ঠানের দুই স্টাফ গ্রেপ্তার যাত্রা শুরু করছে আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’ সোনারগাঁয়ে পাওনা টাকা চাওয়ায় কুপিয়ে হত্যা চেষ্টা সোনারগাঁয়ে মাদক ব্যবসায়ীদের ‘যম’ ওসি আব্দুল বারিক, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে জনমনে স্বস্তি নারী সমর্থকদের ‘কাজের মহিলা’ বলে মন্তব্য! সোনারগাঁয়ে যুবদল নেতাকে ঘিরে তোলপাড় গণতন্ত্র রক্ষায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: এমপি মান্নান সোনারগাঁয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে উৎসবের আবহ, প্রস্তুতিতে ব্যস্ত নেতাকর্মীরা জনসেবা ও উন্নয়ন কর্মকাণ্ডে এগিয়ে আব্দুল্লাহ আল মামুন “জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও মোগরাপাড়াকে ভূমিদস্যু ও সন্ত্রাসমুক্ত করব”—আতাউর রহমান

উদ্বোধন হলো গুরুত্বপূর্ণ সড়ক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর

  • প্রকাশের সময় : রবিবার, ৩ মে, ২০২৬
  • ২১০ বার পঠিত

মোঃ অহিদুল্লাহ্ নিজস্ব প্রতিনিধি

সোনারগাঁ উপজেলার একটি গুরুত্বপূর্ণ সড়ক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। রবিবার (৩ মে ২০২৬) সকালে আয়োজিত এক অনুষ্ঠানে এ উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন নারায়ণগঞ্জ-৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ আজহারুল ইসলাম মান্নান।

“উদ্ধবগঞ্জ বটতলা হতে বালুয়াদীঘিরপাড় পূর্ব জিসি/আরঅ্যান্ডএইচ রাস্তা আরসিসি এবং পাকা ড্রেন নির্মাণ কাজের” উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনারগাঁ পৌরসভার প্রশাসক জনাব আসিফ আল জিনাত।

এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতাকর্মী ও এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে এলাকাবাসীর ভোগান্তির অন্যতম কারণ ছিল রাস্তা ও ড্রেনেজ সমস্যার দুরবস্থা। এই উন্নয়ন কাজ বাস্তবায়িত হলে সাধারণ মানুষের চলাচল সহজ হবে এবং জলাবদ্ধতা সমস্যারও সমাধান হবে বলে আশা প্রকাশ করেন তারা।
স্থানীয় বাসিন্দারাও উন্নয়নমূলক এ উদ্যোগকে স্বাগত জানিয়ে দ্রুত কাজ সম্পন্নের দাবি জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ © মাতৃকণ্ঠ ২৪
Theme Customized By Shakil IT Park