1. admin@matrikantha24.com : admin :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাবার আদর্শকে ধারণ করে সনমান্দী ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়তে চান বিউটি আক্তার সোনারগাঁয়ে কোম্পানির গাড়িতে মাদক বহনের অভিযোগ, চীনা প্রতিষ্ঠানের দুই স্টাফ গ্রেপ্তার যাত্রা শুরু করছে আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’ সোনারগাঁয়ে পাওনা টাকা চাওয়ায় কুপিয়ে হত্যা চেষ্টা সোনারগাঁয়ে মাদক ব্যবসায়ীদের ‘যম’ ওসি আব্দুল বারিক, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে জনমনে স্বস্তি নারী সমর্থকদের ‘কাজের মহিলা’ বলে মন্তব্য! সোনারগাঁয়ে যুবদল নেতাকে ঘিরে তোলপাড় গণতন্ত্র রক্ষায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: এমপি মান্নান সোনারগাঁয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে উৎসবের আবহ, প্রস্তুতিতে ব্যস্ত নেতাকর্মীরা জনসেবা ও উন্নয়ন কর্মকাণ্ডে এগিয়ে আব্দুল্লাহ আল মামুন “জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও মোগরাপাড়াকে ভূমিদস্যু ও সন্ত্রাসমুক্ত করব”—আতাউর রহমান

জনসেবা ও উন্নয়ন কর্মকাণ্ডে এগিয়ে আব্দুল্লাহ আল মামুন

  • প্রকাশের সময় : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ৬২ বার পঠিত

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নে উন্নয়ন ও জনসেবামূলক কর্মকাণ্ডে নতুন গতি এসেছে। রাস্তা-ঘাট সংস্কার, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, অবকাঠামো উন্নয়ন, শিক্ষা প্রসার এবং মাদকমুক্ত সমাজ গঠনে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছেন বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজী আব্দুল্লাহ আল মামুন।

স্থানীয়দের সঙ্গে কথা বলে এবং ইউনিয়নের বিভিন্ন এলাকার সার্বিক পরিস্থিতি পর্যালোচনায় জানা গেছে, দায়িত্ব গ্রহণের পর থেকেই সাধারণ মানুষের দীর্ঘদিনের সমস্যা চিহ্নিত করে পর্যায়ক্রমে তা সমাধানের উদ্যোগ নিয়েছেন তিনি। ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কার, ইটের সলিং, গুরুত্বপূর্ণ সংযোগ সড়কের উন্নয়ন এবং পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে ইউনিয়নের বিভিন্ন এলাকায় কার্যক্রম চলমান রয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, সরকারি বরাদ্দের পাশাপাশি নিজস্ব উদ্যোগেও বিভিন্ন জনকল্যাণমূলক কাজে ভূমিকা রাখছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজী আব্দুল্লাহ আল মামুন। কোনো এলাকায় জনদুর্ভোগের খবর পেলে তিনি সরেজমিনে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে সমস্যা সমাধানের উদ্যোগ নেন বলেও দাবি করেন তারা।

অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি শিক্ষার মানোন্নয়নেও গুরুত্ব দিচ্ছেন তিনি। একটি আধুনিক ও উন্নত ইউনিয়ন গড়ে তুলতে শিক্ষিত, সচেতন ও মানবিক প্রজন্ম গড়ে তোলার কোনো বিকল্প নেই বলে মনে করেন এই জনপ্রতিনিধি।

হাজী আব্দুল্লাহ আল মামুন বলেন, “মানসম্মত শিক্ষা ছাড়া একটি সমাজের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। আমাদের সন্তানদের আধুনিক শিক্ষার পাশাপাশি নৈতিক ও মানবিক মূল্যবোধে গড়ে তুলতে হবে।”

মাদকমুক্ত সমাজ গঠনের ক্ষেত্রেও পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং সমাজের সচেতন ব্যক্তিদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি। খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সামাজিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

তিনি আরও বলেন, “জনগণের সেবা করাই আমার প্রধান দায়িত্ব। উন্নয়নের সুফল যেন ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলের মানুষও সমানভাবে পান, সে লক্ষ্য নিয়েই আমি কাজ করে যাচ্ছি।”

স্থানীয়দের প্রত্যাশা, উন্নয়ন কর্মকাণ্ডের এই ধারাবাহিকতা অব্যাহত থাকলে বৈদ্যেরবাজার ইউনিয়ন অদূর ভবিষ্যতে আরও আধুনিক, শিক্ষাবান্ধব, পরিচ্ছন্ন, মাদকমুক্ত ও জনবান্ধব ইউনিয়নে পরিণত হবে।

স্থানীয় বাসিন্দাদের মতে, মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া, উন্নয়ন কর্মকাণ্ডে গতি আনা এবং সাধারণ মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ বজায় রাখার মাধ্যমে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজী আব্দুল্লাহ আল মামুন ইতোমধ্যে ইউনিয়নবাসীর আস্থা অর্জনের পথে এগিয়ে যাচ্ছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ © মাতৃকণ্ঠ ২৪
Theme Customized By Shakil IT Park