1. admin@matrikantha24.com : admin :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাবার আদর্শকে ধারণ করে সনমান্দী ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়তে চান বিউটি আক্তার সোনারগাঁয়ে কোম্পানির গাড়িতে মাদক বহনের অভিযোগ, চীনা প্রতিষ্ঠানের দুই স্টাফ গ্রেপ্তার যাত্রা শুরু করছে আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’ সোনারগাঁয়ে পাওনা টাকা চাওয়ায় কুপিয়ে হত্যা চেষ্টা সোনারগাঁয়ে মাদক ব্যবসায়ীদের ‘যম’ ওসি আব্দুল বারিক, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে জনমনে স্বস্তি নারী সমর্থকদের ‘কাজের মহিলা’ বলে মন্তব্য! সোনারগাঁয়ে যুবদল নেতাকে ঘিরে তোলপাড় গণতন্ত্র রক্ষায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: এমপি মান্নান সোনারগাঁয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে উৎসবের আবহ, প্রস্তুতিতে ব্যস্ত নেতাকর্মীরা জনসেবা ও উন্নয়ন কর্মকাণ্ডে এগিয়ে আব্দুল্লাহ আল মামুন “জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও মোগরাপাড়াকে ভূমিদস্যু ও সন্ত্রাসমুক্ত করব”—আতাউর রহমান

সোনারগাঁয়ে পাওনা টাকা চাওয়ায় কুপিয়ে হত্যা চেষ্টা

  • প্রকাশের সময় : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৯ বার পঠিত

অহিদুল:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিদেশে পাঠানোর কথা বলে নেওয়া ৮ লাখ টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে বাড়িতে হামলা, ভাঙচুর, মারধর ও স্বর্ণালংকার লুটের অভিযোগ উঠেছে। এ সময় হামলায় বাধা দিতে গিয়ে তিন প্রতিবেশী গুরুতর আহত হয়েছেন বলেও অভিযোগ করা হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতে উপজেলার জামপুর ইউনিয়নের বুরুমদী এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী ফারজানা বেগম সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে ফারজানা বেগমের ভাতিজাকে সৌদি আরবে পাঠানোর কথা বলে অভিযুক্তরা ৮ লাখ টাকা নেন। দীর্ঘ সময়েও বিদেশে পাঠাতে না পারায় ওই টাকা ফেরত চাইলে তারা নানা টালবাহানা করতে থাকেন। শুক্রবার বিকেলে বাদীর স্বামী পাওনা টাকা ফেরত চাইলে তাকে ভয়ভীতি ও হত্যার হুমকি দেওয়া হয় বলে উল্লেখ করা হয়।

পরে রাত আনুমানিক ৯টার দিকে অভিযুক্ত,ইসহাক,রিজন,তামিম,অপু,বাবু দেশীয় অস্ত্র নিয়ে ফারজানা বেগমের বাড়িতে হামলা চালানো হয়। এ সময় প্রায় আড়াই লাখ টাকার আসবাবপত্র ভাঙচুর করা হয়। পরে স্টিলের আলমারি থেকে নগদ ২ লাখ টাকা, একটি মোবাইল ফোন ও একটি পাসপোর্ট নিয়ে যাওয়ার পাশাপাশি পরিবারের সদস্যদের শ্লীলতাহানি করে প্রায় ৪ লাখ ৫০ হাজার টাকা মূল্যের স্বর্ণালংকার লুট করা হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়।

হামলায় বাধা দিতে গেলে তিন প্রতিবেশীকে রামদা, চাপাতি ও ছুরি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়। পরে তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

অভিযোগে আরও বলা হয়েছে, হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগের সময় বাদী ও তার পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেন। ঘটনার পর থেকে পরিবারটি আতঙ্কে দিন কাটাচ্ছে বলে দাবি করেছেন তারা।

এ ঘটনায় পরিবারের নিরাপত্তা নিশ্চিত ও হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ফারজানা বেগম।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক জানান,হামলার ঘটনার একটি অভিযোগ পেয়েছি,তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ © মাতৃকণ্ঠ ২৪
Theme Customized By Shakil IT Park