1. admin@matrikantha24.com : admin :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাবার আদর্শকে ধারণ করে সনমান্দী ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়তে চান বিউটি আক্তার সোনারগাঁয়ে কোম্পানির গাড়িতে মাদক বহনের অভিযোগ, চীনা প্রতিষ্ঠানের দুই স্টাফ গ্রেপ্তার যাত্রা শুরু করছে আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’ সোনারগাঁয়ে পাওনা টাকা চাওয়ায় কুপিয়ে হত্যা চেষ্টা সোনারগাঁয়ে মাদক ব্যবসায়ীদের ‘যম’ ওসি আব্দুল বারিক, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে জনমনে স্বস্তি নারী সমর্থকদের ‘কাজের মহিলা’ বলে মন্তব্য! সোনারগাঁয়ে যুবদল নেতাকে ঘিরে তোলপাড় গণতন্ত্র রক্ষায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: এমপি মান্নান সোনারগাঁয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে উৎসবের আবহ, প্রস্তুতিতে ব্যস্ত নেতাকর্মীরা জনসেবা ও উন্নয়ন কর্মকাণ্ডে এগিয়ে আব্দুল্লাহ আল মামুন “জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও মোগরাপাড়াকে ভূমিদস্যু ও সন্ত্রাসমুক্ত করব”—আতাউর রহমান

নারী সমর্থকদের ‘কাজের মহিলা’ বলে মন্তব্য! সোনারগাঁয়ে যুবদল নেতাকে ঘিরে তোলপাড়

  • প্রকাশের সময় : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৬ বার পঠিত

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে আয়োজিত সমাবেশ ও র‍্যালিতে অংশ নেওয়া নারী সমর্থকদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ উঠেছে উপজেলা যুবদলের আহ্বায়ক সদস্য ও শম্ভুপুরা ইউপির ১নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী মোঃ শাহিন আলম জুবায়েরের বিরুদ্ধে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে।

জানা গেছে, গত ১ সেপ্টেম্বর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাসুম রানার নেতৃত্বে একটি বিশাল র‍্যালির আয়োজন করা হয়। র‍্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পাশাপাশি শত শত নারী সমর্থকও অংশগ্রহণ করেন।

পরে র‍্যালির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ঐ ভিডিওর কমেন্টে মোঃ শাহিন আলম জুবায়েরের ছবি ব্যবহার করা একটি ফেসবুক আইডি থেকে লেখা হয়— “এলাকার সকল কাজের মহিলা মিছিলে আইসা পরছে”।

মন্তব্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ্যে আসার পর থেকেই বিষয়টি নিয়ে সমালোচনার ঝড় ওঠে। অনেকেই মন্তব্যটিকে নারীদের প্রতি অসম্মানজনক ও অবমাননাকর হিসেবে উল্লেখ করে ক্ষোভ প্রকাশ করছেন। রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেওয়া শত শত নারী সমর্থকদের এ ধরনের ভাষায় মন্তব্য করা কতটা শোভনীয়, তা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে।

এদিকে, মন্তব্যটি সত্যিই মোঃ শাহিন আলম জুবায়ের নিজে করেছেন কি না, কিংবা তার নাম ও ছবি ব্যবহার করে অন্য কেউ ঐ ফেসবুক আইডি পরিচালনা করছেন কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনাটি ঘিরে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে আলোচনা ও সমালোচনা সৃষ্টি হয়েছে। বিশেষ করে নারী সমর্থকদের রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ নিয়ে এমন মন্তব্যের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই প্রতিবাদ জানিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ © মাতৃকণ্ঠ ২৪
Theme Customized By Shakil IT Park