1. admin@matrikantha24.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ১২ জন গ্রেফতার প্রবাসের মাটিতে শেকড়ের টান! লন্ডনে মুন্সিগঞ্জ-বিক্রমপুরবাসীর মিলনমেলা, সম্প্রীতি ও সৌহার্দ্যের অনন্য বন্ধন সোনারগাঁয়ে দৈনিক কালের সমাজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, কেক কেটে আনন্দ-উৎসব সাভার-আশুলিয়ায় মাদকবিরোধী অভিযানে সক্রিয় ডিবি কে এই মোমেন শিকদার ও সোহেল গং,কোথায় তাদের খুটির জোর? বাবার আদর্শকে ধারণ করে সনমান্দী ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়তে চান বিউটি আক্তার যাত্রা শুরু করছে আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’ সোনারগাঁয়ে পাওনা টাকা চাওয়ায় কুপিয়ে হত্যা চেষ্টা সোনারগাঁয়ে মাদক ব্যবসায়ীদের ‘যম’ ওসি আব্দুল বারিক, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে জনমনে স্বস্তি নারী সমর্থকদের ‘কাজের মহিলা’ বলে মন্তব্য! সোনারগাঁয়ে যুবদল নেতাকে ঘিরে তোলপাড়

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ১২ জন গ্রেফতার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
  • ২৬ বার পঠিত

মোঃ অহিদুল্লাহ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

সন্ত্রাসবিরোধী মামলায় ৩, বৈষম্যবিরোধী মামলায় ২, মাদকসেবী ৫ জনসহ বিভিন্ন মামলায় গ্রেফতার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে মোট ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) থানা এলাকায় অভিযান চালিয়ে সন্ত্রাসবিরোধী মামলায় ৩ জন, বৈষম্যবিরোধী মামলায় ২ জন, মাদকসেবী ৫ জন, চুরি মামলায় ১ জন এবং ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় ১ জনকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক, পিপিএমের নেতৃত্বে এ বিশেষ অভিযান পরিচালিত হয়।

অভিযানে মাদকসেবী হিসেবে গ্রেফতার হন করিম সাহ (৩০), মিহাদুল (২২), রানা, ফয়সাল ও নাইম (২২)। তাঁদের মধ্যে কয়েকজন মেঘনা ঘাট ও ফ্রেশ কোম্পানি এলাকার বাসিন্দা এবং অন্যরা স্থানীয় বিভিন্ন এলাকার বাসিন্দা।

বৈষম্যবিরোধী মামলায় গ্রেফতার করা হয়েছে ফাহিম প্রধান (২৫) ও আবুল কাশেম মোল্লা (৬৫) নামের দুজনকে। পুলিশি তথ্য অনুযায়ী, ফাহিম সোনারগাঁ সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সক্রিয় সদস্য এবং আবুল কাশেম মোল্লা সোনারগাঁ পৌরসভার একটি ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি।

সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেফতার হয়েছেন হযরত আলী (৬৪), শাহ আলম (৪৩) ও ইসমাইল হোসেন সিরাজী (৩৮)। তাঁদের মধ্যে ইসমাইল হোসেন সিরাজী যাত্রাবাড়ী থানা যুবলীগের ৪৯ নম্বর ওয়ার্ডের সঙ্গে সম্পৃক্ত বলে পুলিশ জানিয়েছে।

এ ছাড়া চুরি মামলায় পটুয়াখালীর মফিজুল গাজী (২২) এবং ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় চাঁদপুরের সাদ্দাম হোসেন (৩৯) নামে আরও দুজনকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত ১২ জনকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

সূত্র: সোনারগাঁ থানা পুলিশ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ © মাতৃকণ্ঠ ২৪
Theme Customized By Shakil IT Park