
মোঃ অহিদুল্লাহ্ নিজস্ব প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় ১৮ জন আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে মাদক মামলায় ২ জন, গ্রেপ্তারি পরোয়ানামূলে ১ জন এবং মাদক সেবনের ঘটনায় সামারি ট্রায়ালের জন্য ১৫ জন রয়েছেন।
শনিবার (২৯ আগস্ট) সোনারগাঁ থানা এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল বারিক, পিপিএমের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে মাদক মামলায় গোলজার হোসেন (৩৫) ও সাগর (২২)-কে গ্রেপ্তার করা হয়। এছাড়া গ্রেপ্তারি পরোয়ানামূলে মো. আরিফকে গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে, মাদক সেবনের ঘটনায় সামারি ট্রায়ালের জন্য সজল (২৮), রিফাত (২৮), রবিন (২৪), মো. আবুল হোসেন (৪০), মো. রাজু (২০), মোক্তার হোসেন (৩৬), আক্তার হোসেন (২৬), মো. আজিজুল হক (৪২), মো. আলী আকবর (৪২), মো. কাওসার (৩৬), আল আমিন (৪২), মো. বাছেদ (৪৮), আবুল কালাম (৪২), তৌফিকুল ইসলাম শাওন (২৫) ও মো. সোহাগ (২৫)-কে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সোনারগাঁ থানা পুলিশ জানিয়েছে, মাদকসেবীদের বিরুদ্ধে অভিযান ও সামারি ট্রায়াল কার্যক্রম অব্যাহত থাকবে।