1. admin@matrikantha24.com : admin :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাবার আদর্শকে ধারণ করে সনমান্দী ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়তে চান বিউটি আক্তার সোনারগাঁয়ে কোম্পানির গাড়িতে মাদক বহনের অভিযোগ, চীনা প্রতিষ্ঠানের দুই স্টাফ গ্রেপ্তার যাত্রা শুরু করছে আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’ সোনারগাঁয়ে পাওনা টাকা চাওয়ায় কুপিয়ে হত্যা চেষ্টা সোনারগাঁয়ে মাদক ব্যবসায়ীদের ‘যম’ ওসি আব্দুল বারিক, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে জনমনে স্বস্তি নারী সমর্থকদের ‘কাজের মহিলা’ বলে মন্তব্য! সোনারগাঁয়ে যুবদল নেতাকে ঘিরে তোলপাড় গণতন্ত্র রক্ষায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: এমপি মান্নান সোনারগাঁয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে উৎসবের আবহ, প্রস্তুতিতে ব্যস্ত নেতাকর্মীরা জনসেবা ও উন্নয়ন কর্মকাণ্ডে এগিয়ে আব্দুল্লাহ আল মামুন “জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও মোগরাপাড়াকে ভূমিদস্যু ও সন্ত্রাসমুক্ত করব”—আতাউর রহমান

পিরোজপুর ইউনিয়নের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়নের ঘোষণা চেয়ারম্যান প্রার্থী মাসুম রানা

  • প্রকাশের সময় : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ৩৭ বার পঠিত

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও আধুনিকায়নের ঘোষণা দিয়েছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মাসুম রানা। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হলে ইউনিয়নের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন, মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ এবং তথ্যপ্রযুক্তিনির্ভর শিক্ষার প্রসারে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

মাসুম রানা বলেন, পিরোজপুর ইউনিয়নের শিক্ষার্থীদের যুগোপযোগী ও আধুনিক শিক্ষার সুযোগ নিশ্চিত করাই তার অন্যতম লক্ষ্য। চেয়ারম্যান নির্বাচিত হলে সরকারি বরাদ্দের পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগ ও অর্থায়নেও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর উন্নয়নে কাজ করা হবে।

তিনি বলেন, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান এবং তাঁর রাজনৈতিক সচিব খাইরুল ইসলাম সজিবের উন্নয়ন ভাবনা ও আগামীর স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্য নিয়ে পিরোজপুর ইউনিয়নের প্রতিটি বিদ্যালয়ের অবকাঠামো ও শিক্ষার পরিবেশ উন্নয়নে উদ্যোগ নেওয়া হবে।

পরিকল্পনার অংশ হিসেবে জরাজীর্ণ স্কুল ভবন সংস্কার, প্রয়োজনীয় নতুন শ্রেণিকক্ষ নির্মাণ এবং শিক্ষার্থীদের জন্য পৃথক ও আধুনিক শৌচাগার স্থাপনের কথা জানান তিনি। পাশাপাশি প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের খেলার মাঠের উন্নয়ন এবং শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়া সামগ্রী বিতরণের উদ্যোগ নেওয়া হবে বলেও উল্লেখ করেন।

শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষকদের আধুনিক ও যুগোপযোগী শিক্ষণ পদ্ধতিতে দক্ষ করে তুলতে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দেন মাসুম রানা। এছাড়া দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য উপবৃত্তি এবং বিনামূল্যে শিক্ষা উপকরণ প্রদানের উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরও বলেন, শিক্ষাদানের মান ও শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণে নিয়মিত স্কুল পরিদর্শনের একটি কার্যকর ব্যবস্থা গড়ে তোলা হবে।

তথ্যপ্রযুক্তিনির্ভর শিক্ষা বিস্তারের লক্ষ্যে ইউনিয়নের মাধ্যমিক বিদ্যালয়গুলোতে কম্পিউটার ল্যাব ও মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে উচ্চগতির ইন্টারনেট সুবিধা নিশ্চিত করার পরিকল্পনার কথাও জানান চেয়ারম্যান প্রার্থী মাসুম রানা।

পিরোজপুর ইউনিয়নের শিক্ষা খাতে দীর্ঘমেয়াদি উন্নয়নের মাধ্যমে একটি আধুনিক, প্রযুক্তিনির্ভর ও মানসম্মত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ © মাতৃকণ্ঠ ২৪
Theme Customized By Shakil IT Park