1. admin@matrikantha24.com : admin :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাবার আদর্শকে ধারণ করে সনমান্দী ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়তে চান বিউটি আক্তার সোনারগাঁয়ে কোম্পানির গাড়িতে মাদক বহনের অভিযোগ, চীনা প্রতিষ্ঠানের দুই স্টাফ গ্রেপ্তার যাত্রা শুরু করছে আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’ সোনারগাঁয়ে পাওনা টাকা চাওয়ায় কুপিয়ে হত্যা চেষ্টা সোনারগাঁয়ে মাদক ব্যবসায়ীদের ‘যম’ ওসি আব্দুল বারিক, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে জনমনে স্বস্তি নারী সমর্থকদের ‘কাজের মহিলা’ বলে মন্তব্য! সোনারগাঁয়ে যুবদল নেতাকে ঘিরে তোলপাড় গণতন্ত্র রক্ষায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: এমপি মান্নান সোনারগাঁয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে উৎসবের আবহ, প্রস্তুতিতে ব্যস্ত নেতাকর্মীরা জনসেবা ও উন্নয়ন কর্মকাণ্ডে এগিয়ে আব্দুল্লাহ আল মামুন “জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও মোগরাপাড়াকে ভূমিদস্যু ও সন্ত্রাসমুক্ত করব”—আতাউর রহমান

সোনারগাঁওয়ে জে এস সি ট্যালেন্টপুল পরীক্ষায় বৃত্তি পেয়ে প্রথম স্থান অর্জন করেছে আলিফ মোল্লা

  • প্রকাশের সময় : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২০২ বার পঠিত

ভিপি পারভেজ সোনারগাঁ নিজস্ব প্রতিনিধি

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় ৩২ টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে মোট ১০৮০ জন শিক্ষার্থীর মধ্যে অষ্টম শ্রেণি থেকে জে এস সি ( জুনিয়র বৃত্তি) ট্যালেন্টপুল পরীক্ষায় উপজেলার ১ম স্থান অর্জন করেছে আলিফ মোল্লা।

সোনারগাঁও উপজেলার মধ্যে জেএসসি ট্যালেন্টপুল পরীক্ষায় বৃত্তি পেয়ে আলিফ মোল্লা শিক্ষার্থীদের মধ্যে ১ম স্থান অর্জন করেছে । সে সোনারগাঁও গঙ্গাবাসী ও রামচন্দ্র পোদ্দার ইনস্টিটিউশনের শিক্ষার্থী।

সোনারগাঁও পৌরসভা এলাকার ৫ নং ওয়ার্ডের লাহাপাড়া গ্রামের মোঃ মনির হোসেন মোল্লা ও মাতাঃ মোমেনা আক্তার লাভলীর ছেলে। তার এ সাফল্যে পরিবার, বিদ্যালয় ও এলাকাজুড়ে বইছে আনন্দের জোয়ার।

মনির হোসেন মোল্লা আবেগাপ্লুত হয়ে বলেন,আল্লাহর অশেষ রহমত, শিক্ষকদের আন্তরিকতা, আলিফ মোল্লার নিরলস পরিশ্রমের ফলে আজ সে উপজেলার মধ্যে প্রথম হয়েছে। সে পঞ্চম শ্রেণী থেকেও ট্যালেন্টপুল পরীক্ষায় বৃত্তি পেয়েছিল, এই কৃতিত্ব সম্পূর্ণ স্কুলের শিক্ষকদের। তাদের অত্যন্ত পরিশ্রমের কারণেই আমার ছেলে আলিফ মোল্লা অষ্টম শ্রেণি থেকেও ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছে, সে ভবিষ্যতে আদর্শ মানুষ হয়ে দেশ ও মানুষের সেবা করুক। আমি তার জন্য সবার কাছে দোয়া কামনা করছি।

সোনারগাঁও গঙ্গাবাসী ও রামচন্দ্র পোদ্দার ইনস্টিটিউশন স্কুল এন্ড কলেজেের অধ্যক্ষ ফরিদা ইয়াসমিন বলেন, আমাদের স্কুল থেকে মোট বারো জনের মধ্যে নয় জন সাধারন বৃত্তি পেয়েছে। তিন জন ট্যালেন্টপুল পেয়েছে, এর মধ্যে আলিফ মোল্লা উপজেলার প্রথম স্থান অর্জন করেছে। তা এ অর্জন আমাদের স্কুলের সুনাম বয়ে এনেছে। সে যেন ভবিষ্যতে আরও ভালো মতো পড়াশোনা করে, আমি তার সাফল্য কামনা করি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ © মাতৃকণ্ঠ ২৪
Theme Customized By Shakil IT Park