1. admin@matrikantha24.com : admin :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাবার আদর্শকে ধারণ করে সনমান্দী ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়তে চান বিউটি আক্তার সোনারগাঁয়ে কোম্পানির গাড়িতে মাদক বহনের অভিযোগ, চীনা প্রতিষ্ঠানের দুই স্টাফ গ্রেপ্তার যাত্রা শুরু করছে আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’ সোনারগাঁয়ে পাওনা টাকা চাওয়ায় কুপিয়ে হত্যা চেষ্টা সোনারগাঁয়ে মাদক ব্যবসায়ীদের ‘যম’ ওসি আব্দুল বারিক, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে জনমনে স্বস্তি নারী সমর্থকদের ‘কাজের মহিলা’ বলে মন্তব্য! সোনারগাঁয়ে যুবদল নেতাকে ঘিরে তোলপাড় গণতন্ত্র রক্ষায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: এমপি মান্নান সোনারগাঁয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে উৎসবের আবহ, প্রস্তুতিতে ব্যস্ত নেতাকর্মীরা জনসেবা ও উন্নয়ন কর্মকাণ্ডে এগিয়ে আব্দুল্লাহ আল মামুন “জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও মোগরাপাড়াকে ভূমিদস্যু ও সন্ত্রাসমুক্ত করব”—আতাউর রহমান

দীঘিনালায় ১৬ হাজার ৬৩০ পরিবার পেল ভিজিএফের চাল

  • প্রকাশের সময় : বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ১১৭ বার পঠিত

ডেস্ক রিপোর্ট

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অতিদরিদ্র, অসহায় ও দুস্থ পরিবারের মাঝে সরকারের ভিজিএফ (VGF) কর্মসূচির আওতায় খাদ্যশস্য সহায়তা হিসেবে চাল বিতরণ করা হয়েছে।
বুধবার (১১ মার্চ) সকালে দীঘিনালা উপজেলার পাঁচটি ইউনিয়নে একযোগে এ চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন কবাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নলেজ চাকমা, বাবুছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গগন বিকাশ চাকমা, দীঘিনালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চন্দ্র রঞ্জন চাকমা এবং মেরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিনা চাকমা।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, চলতি বছরে দীঘিনালা উপজেলায় ভিজিএফ কর্মসূচির আওতায় মোট ১৬৬ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। এতে উপজেলার পাঁচটি ইউনিয়নের ১৬ হাজার ৬৩০টি পরিবার প্রত্যেকে ১০ কেজি করে চাল পাচ্ছে।

দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিল পারভেজ ইউনিয়ন পরিষদগুলোতে গিয়ে চাল বিতরণ কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, ভিজিএফের চাল বিতরণ সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে এবং এখন পর্যন্ত কোনো ধরনের অনিয়মের অভিযোগ পাওয়া যায়নি।
তিনি আরও জানান, উপজেলার সরকারি একজন কর্মকর্তা এবং স্থানীয়ভাবে একজন নারী ও একজন পুরুষ সদস্যের সমন্বয়ে গঠিত কমিটির মাধ্যমে ভিজিএফের চাল বিতরণ কার্যক্রম তদারকি করা হচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ © মাতৃকণ্ঠ ২৪
Theme Customized By Shakil IT Park