
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁ:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বৈদ্যের বাজার ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে দেশ ও দেশের বাইরে অবস্থানরত সর্বস্তরের জনগণের প্রতি জানানো হয়েছে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক।
যুবদলের নেতা মাহফুজ খান এক শুভেচ্ছা বার্তায় বলেন, পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ, ত্যাগ ও ভ্রাতৃত্ববোধের এক মহিমান্বিত উৎসব। এক মাস সিয়াম সাধনার পর এই ঈদ আমাদের মাঝে নিয়ে আসে শান্তি, সম্প্রীতি ও ভালোবাসার বার্তা।
তিনি আরও বলেন, ঈদের এই খুশি যেন সমাজের সকল স্তরের মানুষের মাঝে ছড়িয়ে পড়ে, বিশেষ করে অসহায় ও সুবিধাবঞ্চিতদের পাশে দাঁড়ানোই হোক আমাদের প্রধান লক্ষ্য। সমাজে সাম্য, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার আহ্বান জানান তিনি।
বৈদ্যের বাজার ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে সকলকে জানানো হয়—
“ঈদ মোবারক, সবার জীবন আনন্দে ভরে উঠুক।”