1. admin@matrikantha24.com : admin :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাবার আদর্শকে ধারণ করে সনমান্দী ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়তে চান বিউটি আক্তার সোনারগাঁয়ে কোম্পানির গাড়িতে মাদক বহনের অভিযোগ, চীনা প্রতিষ্ঠানের দুই স্টাফ গ্রেপ্তার যাত্রা শুরু করছে আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’ সোনারগাঁয়ে পাওনা টাকা চাওয়ায় কুপিয়ে হত্যা চেষ্টা সোনারগাঁয়ে মাদক ব্যবসায়ীদের ‘যম’ ওসি আব্দুল বারিক, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে জনমনে স্বস্তি নারী সমর্থকদের ‘কাজের মহিলা’ বলে মন্তব্য! সোনারগাঁয়ে যুবদল নেতাকে ঘিরে তোলপাড় গণতন্ত্র রক্ষায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: এমপি মান্নান সোনারগাঁয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে উৎসবের আবহ, প্রস্তুতিতে ব্যস্ত নেতাকর্মীরা জনসেবা ও উন্নয়ন কর্মকাণ্ডে এগিয়ে আব্দুল্লাহ আল মামুন “জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও মোগরাপাড়াকে ভূমিদস্যু ও সন্ত্রাসমুক্ত করব”—আতাউর রহমান

জামায়াতকে নিয়ে কঠোর সমালোচনা: হাজী মোঃ ইব্রাহিমের ফেসবুক পোস্টে আলোচনা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ৪৩৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক | ঢাকা

ঢাকা-৫ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হাজী মোঃ ইব্রাহিম গত ১৮ মার্চ তার ভেরিফাইড ফেসবুক পেইজে একটি স্ট্যাটাসের মাধ্যমে বাংলাদেশ জামায়াতে ইসলামী-কে নিয়ে কঠোর সমালোচনা করেছেন।
তার পোস্টে তিনি উল্লেখ করেন, ব্যক্তি পর্যায়ে জামায়াতের কিছু ভালো মানুষ থাকলেও দলগতভাবে তারা “মুনাফেক” এবং ঐতিহাসিকভাবে “অকৃতজ্ঞ” বলেও মন্তব্য করেন। তিনি দাবি করেন, এই দলটি যা বলে তা বাস্তবে করে না, আর যা করে তা প্রকাশ করে না—যা তাদের দীর্ঘদিনের একটি কৌশল।
হাজী মোঃ ইব্রাহিম আরও বলেন, এ ধরনের “অতি রাজনীতি” ও কৌশলী আচরণের কারণে দলটি সাধারণ মানুষের কাছে ক্রমেই অবিশ্বস্ত হয়ে উঠছে। তার ভাষ্যমতে, এই ধরণের ধারাবাহিক আচরণ রাজনৈতিক অঙ্গনে তাদের গ্রহণযোগ্যতা কমিয়ে দিয়েছে।
পোস্টে তিনি ভবিষ্যতের কথা উল্লেখ করে বলেন, দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও জনআস্থার স্বার্থে সংশ্লিষ্ট দলটির আত্মসমালোচনা ও সংশোধন জরুরি।
তার এই মন্তব্য ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ © মাতৃকণ্ঠ ২৪
Theme Customized By Shakil IT Park