1. admin@matrikantha24.com : admin :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাবার আদর্শকে ধারণ করে সনমান্দী ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়তে চান বিউটি আক্তার সোনারগাঁয়ে কোম্পানির গাড়িতে মাদক বহনের অভিযোগ, চীনা প্রতিষ্ঠানের দুই স্টাফ গ্রেপ্তার যাত্রা শুরু করছে আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’ সোনারগাঁয়ে পাওনা টাকা চাওয়ায় কুপিয়ে হত্যা চেষ্টা সোনারগাঁয়ে মাদক ব্যবসায়ীদের ‘যম’ ওসি আব্দুল বারিক, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে জনমনে স্বস্তি নারী সমর্থকদের ‘কাজের মহিলা’ বলে মন্তব্য! সোনারগাঁয়ে যুবদল নেতাকে ঘিরে তোলপাড় গণতন্ত্র রক্ষায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: এমপি মান্নান সোনারগাঁয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে উৎসবের আবহ, প্রস্তুতিতে ব্যস্ত নেতাকর্মীরা জনসেবা ও উন্নয়ন কর্মকাণ্ডে এগিয়ে আব্দুল্লাহ আল মামুন “জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও মোগরাপাড়াকে ভূমিদস্যু ও সন্ত্রাসমুক্ত করব”—আতাউর রহমান

সম্ভাব্য পৌরসভা ৮নং ওয়ার্ড কমিশনার প্রার্থী মোঃ রুবেলের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ২০৮৫ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও:

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে সম্ভাব্য পৌরসভা ৮ নং ওয়ার্ড কমিশনার প্রার্থী হিসেবে আলোচনায় থাকা মোঃ রুবেল পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে এলাকাবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

পেশায় তিনি একজন প্রেস এন্ড প্রিন্টিং ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে নিজ পেশার পাশাপাশি সামাজিক ও মানবিক কার্যক্রমে সম্পৃক্ত থেকে তিনি এলাকার মানুষের পাশে দাঁড়িয়ে আসছেন।
ঈদ উপলক্ষে এক শুভেচ্ছা বার্তায় মোঃ রুবেল বলেন,
“ঈদ মানেই খুশি, ঈদ মানেই আনন্দ। এই আনন্দ ধনী-গরিব নির্বিশেষে সবার মাঝে ছড়িয়ে পড়ুক—এটাই আমার কামনা। সবাই মিলে ভালোবাসা ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে ঈদের আনন্দ উপভোগ করি।”
তিনি আরও বলেন, এলাকার উন্নয়ন ও জনকল্যাণে কাজ করার লক্ষ্য নিয়েই তিনি আগামীর পরিকল্পনা করছেন। এজন্য তিনি সবার দোয়া ও সমর্থন কামনা করেন।
স্থানীয়দের মতে, একজন পরিশ্রমী উদ্যোক্তা হিসেবে মোঃ রুবেল ইতোমধ্যেই এলাকায় পরিচিত মুখ। ঈদের এই শুভক্ষণে তার এমন আন্তরিক শুভেচ্ছা বার্তা সাধারণ মানুষের মাঝে ইতিবাচক প্রভাব ফেলেছে।
সবশেষে তিনি সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন,
“ঈদ মোবারক—সবার জীবন ভরে উঠুক সুখ, শান্তি ও সমৃদ্ধিতে।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ © মাতৃকণ্ঠ ২৪
Theme Customized By Shakil IT Park