1. admin@matrikantha24.com : admin :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সোনারগাঁ-গুলিস্তান রুটে বিআরটিসির এসি বাস সার্ভিস চালু, যাত্রীসেবায় নতুন সংযোজন সোনারগাঁওয়ে ফটো সাংবাদিকদের পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার শপথ পাঠ করালেন বিডি ক্লিন স্বেচ্ছাসেবীরা সুবিধাবঞ্চিত শিশুদের স্বপ্ন পূরণে নতুন উদ্যোগ, দিনাজপুরে উদ্বোধন হলো ‘আনন্দ মহল’ অনাথ আশ্রম পিরোজপুর ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শহিদ সরকারের ভাই বৈষম্যবিরোধী হত্যা মামলায় গ্রেপ্তার, রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন ক্ষমতা নয়, জনগণের সেবক হতে চান শাহজালাল শ্রমিকদের নিরাপত্তায় কাঁচপুরে বিএনপির টানা অবস্থান কর্মসূচি, যা বললেন নেতা আব্দুল মোমেন খান সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ১২ জন গ্রেফতার প্রবাসের মাটিতে শেকড়ের টান! লন্ডনে মুন্সিগঞ্জ-বিক্রমপুরবাসীর মিলনমেলা, সম্প্রীতি ও সৌহার্দ্যের অনন্য বন্ধন সোনারগাঁয়ে দৈনিক কালের সমাজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, কেক কেটে আনন্দ-উৎসব সাভার-আশুলিয়ায় মাদকবিরোধী অভিযানে সক্রিয় ডিবি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অজ্ঞাত গাড়িচাপায় যুবকের মৃত্যু

  • প্রকাশের সময় : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ৬৪ বার পঠিত

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে সড়ক পার হওয়ার সময় অজ্ঞাত একটি দ্রুতগতির যানবাহনের চাপায় এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২৯ আগস্ট) দুপুর আড়াইটার দিকে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় আফিয়া সিএনজি ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের বয়স আনুমানিক ১৮ বছর বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে আফিয়া সিএনজি ফিলিং স্টেশনের সামনে মহাসড়ক পার হচ্ছিলেন ওই যুবক। এ সময় দ্রুতগতির একটি যানবাহন তাকে চাপা দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ ও স্থানীয় উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম বলেন, নিহতের পরিচয় শনাক্তের পাশাপাশি আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ঘাতক যানবাহনটি শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ অংশে যানবাহনের চাপ বেশি থাকায় প্রায়ই সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটে। মহাসড়কের ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে কার্যকর নিরাপত্তাব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ © মাতৃকণ্ঠ ২৪
Theme Customized By Shakil IT Park