1. admin@matrikantha24.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কে এই মোমেন শিকদার ও সোহেল গং,কোথায় তাদের খুটির জোর? বাবার আদর্শকে ধারণ করে সনমান্দী ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়তে চান বিউটি আক্তার যাত্রা শুরু করছে আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’ সোনারগাঁয়ে পাওনা টাকা চাওয়ায় কুপিয়ে হত্যা চেষ্টা সোনারগাঁয়ে মাদক ব্যবসায়ীদের ‘যম’ ওসি আব্দুল বারিক, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে জনমনে স্বস্তি নারী সমর্থকদের ‘কাজের মহিলা’ বলে মন্তব্য! সোনারগাঁয়ে যুবদল নেতাকে ঘিরে তোলপাড় গণতন্ত্র রক্ষায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: এমপি মান্নান সোনারগাঁয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে উৎসবের আবহ, প্রস্তুতিতে ব্যস্ত নেতাকর্মীরা জনসেবা ও উন্নয়ন কর্মকাণ্ডে এগিয়ে আব্দুল্লাহ আল মামুন “জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও মোগরাপাড়াকে ভূমিদস্যু ও সন্ত্রাসমুক্ত করব”—আতাউর রহমান

সোনারগাঁয়ে পানাম-গাবতলী সংযোগ সড়কের সিসি-আরসিসি ঢালাই কাজের উদ্বোধন

  • প্রকাশের সময় : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ২৯ বার পঠিত

সোনারগাঁ(নারায়ণগঞ্জ)প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পানাম-গাবতলী সংযোগ সড়কের উন্নয়নকাজের উদ্বোধন করা হয়েছে। দীর্ঘদিনের জনদুর্ভোগ লাঘব এবং স্থানীয় বাসিন্দাদের চলাচল নির্বিঘ্ন করতে সড়কটিতে সিসি ও আরসিসি ঢালাইয়ের উদ্যোগ নেওয়া হয়েছে।

রোববার (২৩ আগস্ট) সকালে উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের শাওপাড়া এলাকায় মিলাদ ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সড়কটির উন্নয়নকাজের উদ্বোধন করেন বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুন।

সংশ্লিষ্টরা জানান, সোনারগাঁ পৌরসভার পানাম-গাবতলী শাওবাড়ি এলাকার শাহামুদ্দিনের বাড়ি থেকে বৈদ্যেরবাজার ইউনিয়নের গাবতলী কালভার্ট পর্যন্ত সড়কটির উন্নয়ন করা হচ্ছে। সরকারি বরাদ্দে ১২০ ফুট আরসিসি ঢালাইয়ের পাশাপাশি জনসাধারণের চলাচলের সুবিধার্থে ব্যক্তিগত অর্থায়নে আরও ২৪০ ফুট সিসি ঢালাই করা হচ্ছে। এতে সব মিলিয়ে প্রায় ৩৬০ ফুট সড়কের উন্নয়নকাজ বাস্তবায়ন করা হবে।

উদ্বোধনকালে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুন বলেন, “নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান সাহেবের বিশেষ উদ্যোগে সরকারি বরাদ্দের ১২০ ফুট আরসিসি ঢালাইয়ের সঙ্গে জনসাধারণের চলাচলের সুবিধার্থে নিজস্ব অর্থায়নে আরও ২৪০ ফুট সিসি ঢালাইয়ের কাজ সংযুক্ত করা হয়েছে। এর মাধ্যমে গুরুত্বপূর্ণ এই সড়কটির উন্নয়ন হচ্ছে।”

তিনি আরও বলেন, বৈদ্যেরবাজার ইউনিয়নে জলাবদ্ধতা নিরসন ও জনদুর্ভোগ কমাতে রাস্তাঘাট, ব্রিজ, কালভার্টসহ বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।

স্থানীয়রা জানান, সড়কটির উন্নয়ন সম্পন্ন হলে ওই এলাকার মানুষের দীর্ঘদিনের চলাচলের দুর্ভোগ অনেকটাই কমবে। পাশাপাশি আশপাশের এলাকার সঙ্গে যোগাযোগ ব্যবস্থাও আরও সহজ ও নিরাপদ হবে।উদ্বোধন অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি ও এলাকার বাসিন্দারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ © মাতৃকণ্ঠ ২৪
Theme Customized By Shakil IT Park