
ডেস্ক রিপোর্ট
চলছে পবিত্র মাস মাহে রমজান, এ মাসে রয়েছে রহমত নাজাত মাগফেরাত, তাইতো এ মহা মহিমান্বিত মাস কে ঘিরে থাকে মুসলিমদের নানাবিধ আয়োজন।
প্রথম রমজানে নারায়নগঞ্জ জেলা, সোনারগাঁ থানার, পিরোজপুর ইউপির কৃতি সন্তান, গরিব দুখিঃ মেহনতী মানুষের পরম বন্ধু খ্যাত নেতা, জনাব মাসুম রানা, সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ বাসীকে জানিয়েছেন পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা বার্তা।

তিনি বলেন, রমজান মাসে আল্লাহ্ তায়ালা বান্দার জন্য রহমতের সমস্ত দার খুলে দেন, ঢেলে দেন অফুরন্ত নেয়ামত, তাই আসুন আমরা হেলায় ফেলায় সময় না কাটিয়ে, এ মাসের পবিত্রতা রক্ষা করার চেষ্টা করি।
সকল ধরনের পাপাচার থেকে নিজেদেরকে বিরত রাখি, এবং সামনেও যেন এসব কাজথেকে নিজেদেরকে বিরত রাখতে।পারেন সেজন্য আল্লাহর কাছে তওফিক প্রার্থনা করি।
তিনি আরও বলেন, এ মাস থেকে শিক্ষা গ্রহন করে বাকি ১১ টি মাস আমাদের সঠিকভাবে ইসলামের পথে জীবনকে অতিবাহিত করতে হবে, আসুন সবাই মিলে সেই প্রতিজ্ঞা করি, সুস্থ সুন্দর সমাজ ও দেশ গড়তে নিজেকে অঙ্গিকারাবদ্ধ করি।