1. admin@matrikantha24.com : admin :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাবার আদর্শকে ধারণ করে সনমান্দী ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়তে চান বিউটি আক্তার সোনারগাঁয়ে কোম্পানির গাড়িতে মাদক বহনের অভিযোগ, চীনা প্রতিষ্ঠানের দুই স্টাফ গ্রেপ্তার যাত্রা শুরু করছে আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’ সোনারগাঁয়ে পাওনা টাকা চাওয়ায় কুপিয়ে হত্যা চেষ্টা সোনারগাঁয়ে মাদক ব্যবসায়ীদের ‘যম’ ওসি আব্দুল বারিক, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে জনমনে স্বস্তি নারী সমর্থকদের ‘কাজের মহিলা’ বলে মন্তব্য! সোনারগাঁয়ে যুবদল নেতাকে ঘিরে তোলপাড় গণতন্ত্র রক্ষায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: এমপি মান্নান সোনারগাঁয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে উৎসবের আবহ, প্রস্তুতিতে ব্যস্ত নেতাকর্মীরা জনসেবা ও উন্নয়ন কর্মকাণ্ডে এগিয়ে আব্দুল্লাহ আল মামুন “জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও মোগরাপাড়াকে ভূমিদস্যু ও সন্ত্রাসমুক্ত করব”—আতাউর রহমান

ঈদুল আজহার পর শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ১৬৩ বার পঠিত

অনলাইন ডেস্ক

ঈদুল আজহার পরপরই দেশে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু হতে যাচ্ছে। সরকার ও নির্বাচন কমিশনের পরিকল্পনা অনুযায়ী প্রথম ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) এবং দ্বিতীয় ধাপে পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
পরবর্তীতে পর্যায়ক্রমে উপজেলা পরিষদ, জেলা পরিষদ এবং সিটি করপোরেশন নির্বাচন আয়োজনের প্রস্তুতিও নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সূত্র জানায়, ২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পর দীর্ঘদিন ধরে দেশের অনেক স্থানীয় সরকার প্রতিষ্ঠান জনপ্রতিনিধিশূন্য অবস্থায় রয়েছে। বর্তমানে প্রশাসনিকভাবে পরিচালিত এসব প্রতিষ্ঠানে গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনতেই দ্রুত নির্বাচনের উদ্যোগ নেওয়া হয়েছে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, দেশে মোট ৪ হাজার ৫৮১টি ইউনিয়ন পরিষদের মধ্যে প্রায় ৩ হাজার ৭৫৫টি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত রয়েছে। আগামী বছরের মধ্যে আরও প্রায় ৩৯৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচনযোগ্য হবে।
অন্যদিকে প্রায় ৩৩০টি পৌরসভা, ৪৯৫টি উপজেলা পরিষদ, ১১টি সিটি করপোরেশন এবং ৬১টি জেলা পরিষদ নির্বাচনের প্রস্তুতিও নেওয়া হচ্ছে।
এদিকে স্থানীয় সরকার ব্যবস্থায় কিছু পরিবর্তনের কথাও জানা গেছে। বিশেষ করে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক বাতিল করার বিষয়টি নিয়ে আলোচনা চলছে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, এ সংক্রান্ত আইনগত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে নির্বাচনের তফসিল ঘোষণা করতে পারে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ © মাতৃকণ্ঠ ২৪
Theme Customized By Shakil IT Park