1. admin@matrikantha24.com : admin :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাবার আদর্শকে ধারণ করে সনমান্দী ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়তে চান বিউটি আক্তার সোনারগাঁয়ে কোম্পানির গাড়িতে মাদক বহনের অভিযোগ, চীনা প্রতিষ্ঠানের দুই স্টাফ গ্রেপ্তার যাত্রা শুরু করছে আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’ সোনারগাঁয়ে পাওনা টাকা চাওয়ায় কুপিয়ে হত্যা চেষ্টা সোনারগাঁয়ে মাদক ব্যবসায়ীদের ‘যম’ ওসি আব্দুল বারিক, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে জনমনে স্বস্তি নারী সমর্থকদের ‘কাজের মহিলা’ বলে মন্তব্য! সোনারগাঁয়ে যুবদল নেতাকে ঘিরে তোলপাড় গণতন্ত্র রক্ষায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: এমপি মান্নান সোনারগাঁয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে উৎসবের আবহ, প্রস্তুতিতে ব্যস্ত নেতাকর্মীরা জনসেবা ও উন্নয়ন কর্মকাণ্ডে এগিয়ে আব্দুল্লাহ আল মামুন “জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও মোগরাপাড়াকে ভূমিদস্যু ও সন্ত্রাসমুক্ত করব”—আতাউর রহমান

৫৫তম জাতীয় বাজেট অনুমোদন উপলক্ষে সোনারগাঁয়ে বিএনপির আনন্দ মিছিল

  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • ১১৪ বার পঠিত

আব্দুল ওয়াহিদ নিজস্ব প্রতিনিধি
বাংলাদেশের ২০২৬-২৭
অর্থবছরের ৫৫তম জাতীয় বাজেট অনুমোদন উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় আনন্দ র‍্যালি করেছে উপজেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে সোনারগাঁ উপজেলা বিএনপির আয়োজনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ আনন্দ র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালিতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে তাদের উচ্ছ্বাস প্রকাশ করেন।
র‍্যালিতে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, সোনারগাঁ বিএনপির প্রচার সম্পাদক সেলিম হোসেন দিপু, বিএনপি নেতা শহীদ সরকার,খোরশেদ আলম,হারুনুর রশিদ মিঠু, হযরত আলী রানা,আব্দুল রাহিম,নুরে ইয়াসিন নোবেল, ওমর ফারুক টিটু,জেলা যুবদল নেতা মেহেদী হাসানসহ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দরা বলেন, দেশের উন্নয়ন, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও জনকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়নে ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাজেট অনুমোদন হওয়ায় তারা সন্তোষ প্রকাশ করেন এবং দেশের সার্বিক অগ্রগতি কামনা করেন।
পরে আনন্দ র‍্যালিটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জনাব আতাউর রহমানের সমাপনী বক্তব্যের মাধ্যমে শান্তিপূর্ণভাবে শেষহয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ © মাতৃকণ্ঠ ২৪
Theme Customized By Shakil IT Park