1. admin@matrikantha24.com : admin :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শ্রমিকদের নিরাপত্তায় কাঁচপুরে বিএনপির টানা অবস্থান কর্মসূচি, যা বললেন নেতা আব্দুল মোমেন খান সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ১২ জন গ্রেফতার প্রবাসের মাটিতে শেকড়ের টান! লন্ডনে মুন্সিগঞ্জ-বিক্রমপুরবাসীর মিলনমেলা, সম্প্রীতি ও সৌহার্দ্যের অনন্য বন্ধন সোনারগাঁয়ে দৈনিক কালের সমাজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, কেক কেটে আনন্দ-উৎসব সাভার-আশুলিয়ায় মাদকবিরোধী অভিযানে সক্রিয় ডিবি কে এই মোমেন শিকদার ও সোহেল গং,কোথায় তাদের খুটির জোর? বাবার আদর্শকে ধারণ করে সনমান্দী ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়তে চান বিউটি আক্তার যাত্রা শুরু করছে আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’ সোনারগাঁয়ে পাওনা টাকা চাওয়ায় কুপিয়ে হত্যা চেষ্টা সোনারগাঁয়ে মাদক ব্যবসায়ীদের ‘যম’ ওসি আব্দুল বারিক, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে জনমনে স্বস্তি

শ্রমিকদের নিরাপত্তায় কাঁচপুরে বিএনপির টানা অবস্থান কর্মসূচি, যা বললেন নেতা আব্দুল মোমেন খান

  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
  • ২৬ বার পঠিত

মোঃ আব্দুল ওয়াহিদ বিশেষ প্রতিনিধিঃ

শ্রমিকদের ন্যায্য দাবির প্রতি সংহতি প্রকাশ এবং যেকোনো ধরনের নাশকতা ও ষড়যন্ত্র প্রতিরোধে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ- সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের নির্দেশনায় কাঁচপুরে শান্তিপূর্ণ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে সোনারগাঁ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। সংসদ সদস্যের রাজনৈতিক সচিব খাইরুল ইসলাম সজিবের নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে অংশ নিয়ে কাঁচপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মোমেন খান বলেন, শ্রমিকদের ন্যায্য দাবির পক্ষে সরকার কাজ করে যাচ্ছে। শ্রমিকবান্ধব প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান শ্রমিকদের বিভিন্ন দাবি-দাওয়া পর্যালোচনার জন্য ইতোমধ্যে বোর্ড গঠন করেছেন। পাশাপাশি গাজীপুরে শ্রমিকদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে। এর ফলে শ্রমিকদের চিকিৎসাসেবার মান আরও উন্নত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আব্দুল মোমেন খান আরও বলেন, বিগত সরকারের দোসররা শ্রমিকদের কাঁধে ভর করে তাঁদের ন্যায্য দাবির আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা চালাচ্ছে। তারা দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে চায়। তবে কোনো ধরনের ষড়যন্ত্র ও নাশকতার অপচেষ্টা সফল হতে দেওয়া হবে না।

তিনি বলেন, সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান ও তাঁর রাজনৈতিক সচিব খাইরুল ইসলাম সজিবের নেতৃত্বে সব ধরনের চক্রান্ত মোকাবিলায় তাঁরা প্রস্তুত রয়েছেন। গত চার দিন ধরে তাঁরা অবস্থান কর্মসূচি পালন করছেন, যাতে কেউ শ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে কোনো ধরনের নাশকতা সৃষ্টি করতে না পারে।

শ্রমিক ভাই-বোনেরা নিরাপদে তাঁদের কর্মস্থলে ফিরে না যাওয়া পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এ সময় সোনারগাঁ উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ © মাতৃকণ্ঠ ২৪
Theme Customized By Shakil IT Park