1. admin@matrikantha24.com : admin :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাবার আদর্শকে ধারণ করে সনমান্দী ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়তে চান বিউটি আক্তার সোনারগাঁয়ে কোম্পানির গাড়িতে মাদক বহনের অভিযোগ, চীনা প্রতিষ্ঠানের দুই স্টাফ গ্রেপ্তার যাত্রা শুরু করছে আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’ সোনারগাঁয়ে পাওনা টাকা চাওয়ায় কুপিয়ে হত্যা চেষ্টা সোনারগাঁয়ে মাদক ব্যবসায়ীদের ‘যম’ ওসি আব্দুল বারিক, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে জনমনে স্বস্তি নারী সমর্থকদের ‘কাজের মহিলা’ বলে মন্তব্য! সোনারগাঁয়ে যুবদল নেতাকে ঘিরে তোলপাড় গণতন্ত্র রক্ষায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: এমপি মান্নান সোনারগাঁয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে উৎসবের আবহ, প্রস্তুতিতে ব্যস্ত নেতাকর্মীরা জনসেবা ও উন্নয়ন কর্মকাণ্ডে এগিয়ে আব্দুল্লাহ আল মামুন “জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও মোগরাপাড়াকে ভূমিদস্যু ও সন্ত্রাসমুক্ত করব”—আতাউর রহমান

অসহায় মানুষের পাশে আব্দুল্লাহ্ আল মামুন — বৈদ্যরবাজারে ঈদ উপহার পেল ৩ হাজার পরিবার”

  • প্রকাশের সময় : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ১২৫২ বার পঠিত

মোঃ অহিদুল্লাহ্ নিজস্ব প্রতিবেদক |

১৬ মার্চ ২০২৬ তারিখে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যরবাজার ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল্লাহ্ আল মামুন এর উদ্যোগে ইউনিয়নের অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত প্রায় ৩ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

সকাল ৮টা থেকে শুরু হওয়া এই কার্যক্রম দিনব্যাপী চলতে থাকে এবং দুপুর গড়িয়ে বিকেলে ঈদ উপহার বিতরণ কার্যক্রমের সমাপ্তি ঘটে। পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে এলাকার দরিদ্র ও নিম্নআয়ের মানুষের মুখে হাসি ফোটাতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়।

ঈদ উপহার সামগ্রীর মধ্যে ছিল নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন খাদ্যদ্রব্য, যা পেয়ে উপকৃত পরিবারগুলো আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্থানীয় বাসিন্দারা জানান, এমন উদ্যোগে এলাকার অসহায় মানুষেরা ঈদের আনন্দ কিছুটা হলেও ভাগ করে নিতে পারছেন।

এ বিষয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল্লাহ্ আল মামুন বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। তিনি ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

ঈদকে সামনে রেখে এমন মানবিক উদ্যোগে এলাকার সাধারণ মানুষের মাঝে ব্যাপক প্রশংসা লক্ষ্য করা গেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ © মাতৃকণ্ঠ ২৪
Theme Customized By Shakil IT Park