1. admin@matrikantha24.com : admin :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সোনারগাঁ-গুলিস্তান রুটে বিআরটিসির এসি বাস সার্ভিস চালু, যাত্রীসেবায় নতুন সংযোজন সোনারগাঁওয়ে ফটো সাংবাদিকদের পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার শপথ পাঠ করালেন বিডি ক্লিন স্বেচ্ছাসেবীরা সুবিধাবঞ্চিত শিশুদের স্বপ্ন পূরণে নতুন উদ্যোগ, দিনাজপুরে উদ্বোধন হলো ‘আনন্দ মহল’ অনাথ আশ্রম পিরোজপুর ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শহিদ সরকারের ভাই বৈষম্যবিরোধী হত্যা মামলায় গ্রেপ্তার, রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন ক্ষমতা নয়, জনগণের সেবক হতে চান শাহজালাল শ্রমিকদের নিরাপত্তায় কাঁচপুরে বিএনপির টানা অবস্থান কর্মসূচি, যা বললেন নেতা আব্দুল মোমেন খান সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ১২ জন গ্রেফতার প্রবাসের মাটিতে শেকড়ের টান! লন্ডনে মুন্সিগঞ্জ-বিক্রমপুরবাসীর মিলনমেলা, সম্প্রীতি ও সৌহার্দ্যের অনন্য বন্ধন সোনারগাঁয়ে দৈনিক কালের সমাজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, কেক কেটে আনন্দ-উৎসব সাভার-আশুলিয়ায় মাদকবিরোধী অভিযানে সক্রিয় ডিবি

“মা-বাবার পরেই আলেম-ওলামাদের স্থান” — মুফতি সৈয়দ ইসহাক মো. আবুল খায়েরের সঙ্গে সাক্ষাতে মাসুম রানা

  • প্রকাশের সময় : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ১৪৯ বার পঠিত

স্টাফ রিপোর্টার | সোনারগাঁ, নারায়ণগঞ্জ,

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার চেংগা কান্দি কারিমিয়া মাদ্রাসায় অনুষ্ঠিত এক ইসলাহী জলসায় বিশিষ্ট ইসলামী ব্যক্তিত্ব মুফতি সৈয়দ ইসহাক মো. আবুল খায়ের বয়ান প্রদান করতে আসেন। জলসায় উপস্থিত হয়ে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সমাজসেবক মাসুম রানা।
সাক্ষাৎকালে মাসুম রানা বলেন, “মা-বাবার পরেই আলেম-ওলামাদের স্থান। তাঁরা জাতির নৈতিক ও আধ্যাত্মিক পথপ্রদর্শক। সমাজকে সঠিক পথে পরিচালিত করতে আলেমদের ভূমিকা অপরিসীম। তাই তাঁদের যথাযথ সম্মান ও মর্যাদা দেওয়া আমাদের সকলের নৈতিক ও ধর্মীয় দায়িত্ব।”
তিনি আরও বলেন, আলেম-ওলামাদের দিকনির্দেশনা অনুসরণ করলে সমাজে শান্তি, সম্প্রীতি ও নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠা করা সহজ হবে। নতুন প্রজন্মকে দ্বীনি শিক্ষা ও উত্তম চরিত্র গঠনে উদ্বুদ্ধ করতে আলেমদের ভূমিকা আরও গুরুত্বপূর্ণ।
এ সময় মুফতি সৈয়দ ইসহাক মো. আবুল খায়েরের সঙ্গে কুশল বিনিময় করেন মাসুম রানা এবং তাঁর নিকট দোয়া কামনা করেন। ইসলাহী জলসায় এলাকার ধর্মপ্রাণ মুসল্লি, শিক্ষার্থী, আলেম-ওলামা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সাক্ষাৎ শেষে উপস্থিত মুসল্লিরা আলেম-ওলামাদের প্রতি সম্মান প্রদর্শন এবং ইসলামের আদর্শ সমাজে প্রতিষ্ঠার বিষয়ে একে অপরকে উদ্বুদ্ধ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ © মাতৃকণ্ঠ ২৪
Theme Customized By Shakil IT Park