1. admin@matrikantha24.com : admin :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাবার আদর্শকে ধারণ করে সনমান্দী ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়তে চান বিউটি আক্তার সোনারগাঁয়ে কোম্পানির গাড়িতে মাদক বহনের অভিযোগ, চীনা প্রতিষ্ঠানের দুই স্টাফ গ্রেপ্তার যাত্রা শুরু করছে আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’ সোনারগাঁয়ে পাওনা টাকা চাওয়ায় কুপিয়ে হত্যা চেষ্টা সোনারগাঁয়ে মাদক ব্যবসায়ীদের ‘যম’ ওসি আব্দুল বারিক, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে জনমনে স্বস্তি নারী সমর্থকদের ‘কাজের মহিলা’ বলে মন্তব্য! সোনারগাঁয়ে যুবদল নেতাকে ঘিরে তোলপাড় গণতন্ত্র রক্ষায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: এমপি মান্নান সোনারগাঁয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে উৎসবের আবহ, প্রস্তুতিতে ব্যস্ত নেতাকর্মীরা জনসেবা ও উন্নয়ন কর্মকাণ্ডে এগিয়ে আব্দুল্লাহ আল মামুন “জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও মোগরাপাড়াকে ভূমিদস্যু ও সন্ত্রাসমুক্ত করব”—আতাউর রহমান

হাড়িয়া বৈদ্যপাড়ায় সেলিমের ইন্তেকাল; শোকসন্তপ্ত পরিবারের পাশে দাড়ালেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজী আব্দুল আল মামুন

  • প্রকাশের সময় : রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ২০০ বার পঠিত

মোঃ অহিদুল্লাহ্
সোনারগাঁ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদেরবাজার ইউনিয়নের হাড়িয়া বৈদ্যপাড়া গ্রামের বাসিন্দা আলআমিন ওরফে সেলিম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
আলআমিনের মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন বৈদেরবাজার ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজী আব্দুল আল মামুন। তিনি পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং তাদের খোঁজখবর নেন । এ সময় তিনি পরিবারের জন্য প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাসও দেন।
স্থানীয়রা জানান, এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়ানো একজন মানবিক জনপ্রতিনিধি হিসেবে হাজী আব্দুল আল মামুনের এ উদ্যোগ প্রশংসিত হয়েছে। তাদের প্রত্যাশা, ভবিষ্যতেও তিনি এভাবেই সাধারণ মানুষের পাশে থাকবেন।
মরহুম আলআমিন ওরফে সেলিমের রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহ তায়ালার দরবারে দোয়া করা হয়েছে। আল্লাহ যেন তাঁর সকল গুনাহ ক্ষমা করে তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের তাওফিক দান করেন—আমিন।

ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব আব্দুল্লাহ্ আল মামুন বলেন, আলামিন ওরফে সেলিমের মৃত্যুতে তার পরিবার আর্থিকভাবে পুরোই দুর্বল হয়ে পড়েছে, তাই আমি আমার সাধ্যমত তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি, যতদিন আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখেন, আমি চেষ্টা করে যাব আমার ইউপির সকল শ্রেণী পেশার মানুষের সুখে দুখে তাদের পাশে থাকতে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ © মাতৃকণ্ঠ ২৪
Theme Customized By Shakil IT Park