1. admin@matrikantha24.com : admin :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাবার আদর্শকে ধারণ করে সনমান্দী ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়তে চান বিউটি আক্তার সোনারগাঁয়ে কোম্পানির গাড়িতে মাদক বহনের অভিযোগ, চীনা প্রতিষ্ঠানের দুই স্টাফ গ্রেপ্তার যাত্রা শুরু করছে আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’ সোনারগাঁয়ে পাওনা টাকা চাওয়ায় কুপিয়ে হত্যা চেষ্টা সোনারগাঁয়ে মাদক ব্যবসায়ীদের ‘যম’ ওসি আব্দুল বারিক, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে জনমনে স্বস্তি নারী সমর্থকদের ‘কাজের মহিলা’ বলে মন্তব্য! সোনারগাঁয়ে যুবদল নেতাকে ঘিরে তোলপাড় গণতন্ত্র রক্ষায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: এমপি মান্নান সোনারগাঁয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে উৎসবের আবহ, প্রস্তুতিতে ব্যস্ত নেতাকর্মীরা জনসেবা ও উন্নয়ন কর্মকাণ্ডে এগিয়ে আব্দুল্লাহ আল মামুন “জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও মোগরাপাড়াকে ভূমিদস্যু ও সন্ত্রাসমুক্ত করব”—আতাউর রহমান

সোনারগাঁয়ে ইয়াবাসহ লুঙ্গী মিজান গ্রেপ্তার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ১২০৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ (সোনারগাঁ) :

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তি মিজানুর রহমান (৩৮), যিনি স্থানীয়ভাবে ‘লুঙ্গি মিজান’ নামে পরিচিত।

পুলিশ জানায়, মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার দত্তপাড়া এলাকার একটি বাগান থেকে মিজানুর রহমানকে ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।

এ সময় তাঁর সঙ্গে থাকা সহযোগী সেলিম মিয়াকেও (৩৩) গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মিজানুর রহমান পৌরসভার কৃষ্ণপুরা গ্রামের মৃত মোহাম্মদ আলী ও পারভীন সুলতানার ছেলে। তাঁর সহযোগী সেলিম মিয়া একই গ্রামের বাসিন্দা হলেও তাঁর স্থায়ী ঠিকানা কুমিল্লার হোমনা উপজেলার তালতলি গ্রামে।

স্থানীয় কয়েকজন বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, মিজানুর রহমান দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে পরিচিত। এর আগেও তিনি একাধিকবার আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়েছেন তবে রাজনৈতিক নেতাদের সাথে তার সক্ষতার কারণে বার বার জামিনে বের হয়ে আসেন, এবং বর্তমানে বিএনপি নেতাদের সাথে তার রয়েছে বেশ সক্ষতা যাকে পুজি করে সে এলাকায় কায়েম করেছে মাদকের সাম্রাজ্য ।

তবে তাঁর বিরুদ্ধে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে মাদক ব্যবসা পরিচালনার অভিযোগ থাকলেও এ বিষয়ে পুলিশ আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহিবুল্লাহ বলেন, “মাদকসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”

পুলিশ জানায়, এলাকায় মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে এবং এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ © মাতৃকণ্ঠ ২৪
Theme Customized By Shakil IT Park