1. admin@matrikantha24.com : admin :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাবার আদর্শকে ধারণ করে সনমান্দী ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়তে চান বিউটি আক্তার সোনারগাঁয়ে কোম্পানির গাড়িতে মাদক বহনের অভিযোগ, চীনা প্রতিষ্ঠানের দুই স্টাফ গ্রেপ্তার যাত্রা শুরু করছে আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’ সোনারগাঁয়ে পাওনা টাকা চাওয়ায় কুপিয়ে হত্যা চেষ্টা সোনারগাঁয়ে মাদক ব্যবসায়ীদের ‘যম’ ওসি আব্দুল বারিক, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে জনমনে স্বস্তি নারী সমর্থকদের ‘কাজের মহিলা’ বলে মন্তব্য! সোনারগাঁয়ে যুবদল নেতাকে ঘিরে তোলপাড় গণতন্ত্র রক্ষায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: এমপি মান্নান সোনারগাঁয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে উৎসবের আবহ, প্রস্তুতিতে ব্যস্ত নেতাকর্মীরা জনসেবা ও উন্নয়ন কর্মকাণ্ডে এগিয়ে আব্দুল্লাহ আল মামুন “জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও মোগরাপাড়াকে ভূমিদস্যু ও সন্ত্রাসমুক্ত করব”—আতাউর রহমান

বারদীতে শিক্ষক অন্তর ভৌমিকের ওপর পাশবিক নির্যাতন—চক্রান্তকারীদের বিরুদ্ধে ফুঁসে উঠেছে জনতা!

  • প্রকাশের সময় : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ৭৬৯ বার পঠিত

মোঃ তানভীর, সোনারগাঁও প্রতিনিধি

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার বারদী এলাকায় চাঞ্চল্যকর এক ঘটনা ঘটেছে। বারদী হাই স্কুল এন্ড কলেজের মেধাবী শিক্ষক অন্তর ভৌমিককে বাসা থেকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
জানা গেছে, অন্তর ভৌমিককে একটি চক্র কৌশলে বাসা থেকে ডেকে নিয়ে যায়। তাকে বলা হয়, তার এক ছাত্র নিখোঁজ রয়েছে এবং সেই ছাত্রের বাড়ি দেখিয়ে দেওয়ার জন্য তাকে প্রয়োজন। মানবিক দিক বিবেচনায় শিক্ষক অন্তর তাদের কথায় সাড়া দিয়ে বাড়ি দেখাতে গেলে পূর্বপরিকল্পিতভাবে তাকে আটক করা হয়।
পরবর্তীতে তাকে চোর আখ্যা দিয়ে গাছের সাথে বেঁধে শারীরিকভাবে নির্যাতন করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, শিক্ষক হিসেবে অন্তর ভৌমিক অত্যন্ত সৎ, মেধাবী ও সুনামধন্য। তিনি অনেক ছাত্র ছাত্রীদের ফ্রিতে পড়িয়ে থাকেন। তার মানহানি ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যেই এই ন্যাক্কারজনক ঘটনা ঘটানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে। সচেতন মহল বলছে, একজন সম্মানিত শিক্ষককে এভাবে অপমান ও নির্যাতন করা শুধু ব্যক্তিগত আক্রমণ নয়, বরং পুরো শিক্ষা ব্যবস্থার ওপর আঘাত।

সংবাদ দাতা, মোঃ তানভীর
সোনারগাঁও প্রতিনিধি
০১৯৩২৯১৬৮৬৭

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ © মাতৃকণ্ঠ ২৪
Theme Customized By Shakil IT Park