1. admin@matrikantha24.com : admin :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সোনারগাঁ-গুলিস্তান রুটে বিআরটিসির এসি বাস সার্ভিস চালু, যাত্রীসেবায় নতুন সংযোজন সোনারগাঁওয়ে ফটো সাংবাদিকদের পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার শপথ পাঠ করালেন বিডি ক্লিন স্বেচ্ছাসেবীরা সুবিধাবঞ্চিত শিশুদের স্বপ্ন পূরণে নতুন উদ্যোগ, দিনাজপুরে উদ্বোধন হলো ‘আনন্দ মহল’ অনাথ আশ্রম পিরোজপুর ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শহিদ সরকারের ভাই বৈষম্যবিরোধী হত্যা মামলায় গ্রেপ্তার, রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন ক্ষমতা নয়, জনগণের সেবক হতে চান শাহজালাল শ্রমিকদের নিরাপত্তায় কাঁচপুরে বিএনপির টানা অবস্থান কর্মসূচি, যা বললেন নেতা আব্দুল মোমেন খান সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ১২ জন গ্রেফতার প্রবাসের মাটিতে শেকড়ের টান! লন্ডনে মুন্সিগঞ্জ-বিক্রমপুরবাসীর মিলনমেলা, সম্প্রীতি ও সৌহার্দ্যের অনন্য বন্ধন সোনারগাঁয়ে দৈনিক কালের সমাজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, কেক কেটে আনন্দ-উৎসব সাভার-আশুলিয়ায় মাদকবিরোধী অভিযানে সক্রিয় ডিবি

সোনারগাঁওয়ে ফটো সাংবাদিকদের পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার শপথ পাঠ করালেন বিডি ক্লিন স্বেচ্ছাসেবীরা

  • প্রকাশের সময় : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ৬ বার পঠিত

সোনারগাঁও প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ে পানামনগর পরিদর্শনে আসা ঢাকাস্থ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ফটো সাংবাদিকদের সংগঠন সাটার ক্রাফট একাডেমির সাংবাদিকদের পরিচ্ছন্ন ও সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছে বিডি ক্লিন সোনারগাঁও।

শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১০ টায় সোনারগাঁও পৌরসভার পানামনগরে ঢাকাস্থ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ফটো সাংবাদিকদের অংশগ্রহণে আয়োজিত এ কর্মসূচিতে স্বেচ্ছাসেবীরা পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার শপথ পাঠ করান।

সাটারক্রাফ্ট অ্যাকাডেমি’র ফটোওয়াক ও সোনারগাঁও ভ্রমণ কমিটি–২০২৬ আহবায়ক হক মাওলা বলেন, পরিচ্ছন্নতা শুধু ব্যক্তিগত দায়িত্ব নয়, এটি আমাদের সামাজিক ও জাতীয় দায়িত্ব। নিজের আঙিনা থেকে শুরু হোক পরিচ্ছন্নতার অভিযান।

এসময় বিডি ক্লিন নারায়ণগঞ্জ জেলার সমন্বয়ক কামরুজ্জামান রানার উদ্যোগে বিডি ক্লিনের পক্ষ থেকে সাটার ক্রাফট অ্যাকাডেমির অর্ধশতাধিক সদস্যদের ফুলেল শুভেচছা জানানো হয়েছে। পরবর্তীতে তারা বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন, পানামনগর ও মেঘনা নদী পরিদর্শন করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ © মাতৃকণ্ঠ ২৪
Theme Customized By Shakil IT Park