1. admin@matrikantha24.com : admin :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সোনারগাঁয়ে দৈনিক কালের সমাজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, কেক কেটে আনন্দ-উৎসব সাভার-আশুলিয়ায় মাদকবিরোধী অভিযানে সক্রিয় ডিবি কে এই মোমেন শিকদার ও সোহেল গং,কোথায় তাদের খুটির জোর? বাবার আদর্শকে ধারণ করে সনমান্দী ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়তে চান বিউটি আক্তার যাত্রা শুরু করছে আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’ সোনারগাঁয়ে পাওনা টাকা চাওয়ায় কুপিয়ে হত্যা চেষ্টা সোনারগাঁয়ে মাদক ব্যবসায়ীদের ‘যম’ ওসি আব্দুল বারিক, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে জনমনে স্বস্তি নারী সমর্থকদের ‘কাজের মহিলা’ বলে মন্তব্য! সোনারগাঁয়ে যুবদল নেতাকে ঘিরে তোলপাড় গণতন্ত্র রক্ষায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: এমপি মান্নান সোনারগাঁয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে উৎসবের আবহ, প্রস্তুতিতে ব্যস্ত নেতাকর্মীরা

সোনারগাঁয়ে দৈনিক কালের সমাজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, কেক কেটে আনন্দ-উৎসব

  • প্রকাশের সময় : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
  • ৩৩ বার পঠিত

সোনারগাঁ প্রতিনিধি মোঃ অহিদুল্লাহ্:

জাতীয় দৈনিক কালের সমাজ পত্রিকার অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী পেরিয়ে নবম বর্ষে পদার্পণ উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জমকালো আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় সোনারগাঁ উপজেলার উদ্ধবগঞ্জ বাজার এলাকায় সেবাজের অফিসে পত্রিকাটির সোনারগাঁ উপজেলা প্রতিনিধি মোঃ অহিদুল্লাহর  উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে কেক কাটা, শুভেচ্ছা বিনিময় ও আনন্দঘন পরিবেশে পত্রিকাটির নবম বর্ষে পদার্পণ উদযাপন করা হয়। এ সময় উপস্থিত অতিথিরা দৈনিক কালের সমাজের উত্তরোত্তর সাফল্য, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং দেশ ও মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আতাউর রহমান।

এ ছাড়া উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ, যুবদল নেতা রাকিব হাসান ও বাবুল হোসেন, সোনারগাঁ মিডিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সাংবাদিক সামির সরকার সবুজ, সাংবাদিক ফজলে রাব্বি সোহেল,সাংবাদিক এরশাদ হোসেন অন্য, সাংবাদিক কামরুজ্জামান রানা,সেবাজ এর চেয়ারম্যান  সাব্বির হোসেনসহ স্থানীয় রাজনৈতিক ও সাংবাদিক অঙ্গনের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ। একটি সংবাদপত্র সমাজের নানা অসংগতি তুলে ধরার পাশাপাশি সাধারণ মানুষের অধিকার, সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দৈনিক কালের সমাজও বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে আরও এগিয়ে যাবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তাঁরা।

অনুষ্ঠানের শেষপর্বে অতিথিরা একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং দৈনিক কালের সমাজের উত্তরোত্তর সমৃদ্ধি ও সাফল্য কামনা করেন। আনন্দঘন পরিবেশে কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন শেষ হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ © মাতৃকণ্ঠ ২৪
Theme Customized By Shakil IT Park